1. admin@kasba.jphostbd.net : admin :

প্রধান পৃষ্ঠপোষকের বানী

আধুনিক জীবনের প্রয়োজনে মানুষ কর্ম, শিক্ষা কিংবা জীবিকার তাগিদে জন্মভূমি ছেড়ে দূরে বসবাস করলেও শিকড়ের প্রতি ভালোবাসা কখনো ম্লান হয় না। জন্মভূমির ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি এবং মানুষের প্রতি দায়িত্ববোধই তাকে বারবার আপন ঠিকানার কাছে ফিরিয়ে আনে। এই আত্মিক বন্ধনকে শক্তিশালী করার অন্যতম মাধ্যম হলো একটি ঐক্যবদ্ধ সামাজিক সংগঠন।

ইতিহাস, ঐতিহ্য ও সম্প্রীতির উজ্জ্বল জনপদ কসবা। দীর্ঘদিন ধরে কসবাবাসী পারস্পরিক সৌহার্দ্য, ভ্রাতৃত্ববোধ ও সহযোগিতার মাধ্যমে সামাজিক, সাংস্কৃতিক এবং মানবিক কর্মকাণ্ড পরিচালনা করে আসছেন। রাজধানী ঢাকায় কসবা উপজেলা সমিতি, ঢাকা সেই ঐতিহ্যেরই এক অনন্য ধারক ও বাহক। এই সংগঠন ঢাকায় অবস্থানরত কসবাবাসীর মধ্যে আত্মীয়তার বন্ধন সুদৃঢ় করার পাশাপাশি এলাকার উন্নয়ন ও কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে।

আমি সমিতির সকল সদস্য, শুভানুধ্যায়ী ও সংগঠকদের আন্তরিক অভিনন্দন ও ধন্যবাদ জানাই। মহান মুক্তিযুদ্ধের চেতনা, দেশপ্রেম, মানবিক মূল্যবোধ এবং সামাজিক দায়বদ্ধতাকে ধারণ করে কসবা উপজেলা সমিতি, ঢাকা আগামী দিনেও মানুষের কল্যাণে আরও ব্যাপক অবদান রাখবে বলে আমার দৃঢ় বিশ্বাস।

আমি কসল বিষযের  সর্বাঙ্গীন সাফল্যমণ্ডিত হোক। একই সঙ্গে কসবা উপজেলা সমিতি, ঢাকার সকল সদস্যের সুস্বাস্থ্য, সুখ, সমৃদ্ধি ও উত্তরোত্তর সাফল্য কামনা করছি।

মুশফিকুর রহমানমাননীয় সংসদ সদস্য, কসবা-আখাউড়াসভাপতি, অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটিপ্রধান পৃষ্ঠপোষককসবা উপজেলা সমিতি, ঢাকা

© All rights reserved © 2018 jphostbd.Com
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD