কসবা উপজেলা সমিতির সকল সম্মানিত সদস্যদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, সমিতির সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল ও সুশৃঙ্খলভাবে পরিচালনার লক্ষ্যে সকল সদস্যকে নিয়মিত যোগাযোগ বজায় রাখার এবং সমিতির সকল সভা, অনুষ্ঠান ও সামাজিক কার্যক্রমে সক্রিয়ভাবে অংশগ্রহণ করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হচ্ছে।
যেকোনো গুরুত্বপূর্ণ তথ্য, সভার তারিখ, কর্মসূচি ও বিজ্ঞপ্তি এই পেজ/গ্রুপের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। তাই সকলকে নিয়মিত পেজ/গ্রুপে যুক্ত থাকার অনুরোধ রইল।
ধন্যবাদান্তে
কসবা উপজেলা সমিতি